THink A Future

THink A Future

Hot

Post Top Ad

Post Top Ad

Thursday, March 30, 2017

কুমিরের কাছ থেকে একজন ফরেক্স ট্রেডার যা শিখতে পারে

12:16 AM 0
অতিকায় হস্তি, ডায়নোসর যেখানে বিলুপ্ত হয়ে গেছে, সেখানে কুমির প্রায় ২০০ মিলিয়ন বছর ধরে টিকে আছে। মানুষের পর কুমিরকেই এমন প্রাণী ধরা হয় যারা অন্যতম সফল প্রাণী হিসেবে এতো সময় ধরে বিবর্তনের মধ্যে দিয়েও পৃথিবীতে টিকে আছে। কুমির কিন্তু বেশ বুদ্ধিমান এবং সুযোগসন্ধানী প্রাণী। কুমির তাদের শিকারের প্রকৃতি বেশ ভালভাবে প্রথমে পরিলক্ষন করে এবং এরপর অনেক সময় অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে কুমির ক্ষুধার্ত হয়ে গেলেও তারা সঠিক সময়ের অপেক্ষায় থাকে, এবং সঠিক সময় এলে বেশ আত্মবিশ্বাস এবং নির্ভুলভাবে শিকারকে ধরে ফেলে। একটি ট্রেডিং ব্লগে এই কুমির সম্পর্কে পড়ে ভেবে দেখলাম আসলেই একটি কুমিরের কাছ থেকে একজন ফরেক্স ট্রেডারের শেখার রয়েছে অনেক কিছু। আমরা মানুষ বুদ্ধিমান প্রাণী। অন্য কোন প্রাণীর কোন গুন কাজে লাগিয়ে আমরা যদি আরও সফল হয়ে উঠতে পারি ট্রেডিংয়ে, তবে কেন নয়? চলুন দেখে নেয়া এই ধৈর্যশীল এবং নিষ্ঠ প্রাণীটি থেকে কি কি শেখার রয়েছে যার মাধ্যমে আপনি আরও ভালো একজন ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবেন।


কুমির কিন্তু একজন ট্রেডারের রোল মডেল হয়ে উঠতে পারে। কুমিরের আচরনের সাথে তুলনা করলেই আপনি দেখতে পারেন একজন ট্রেডারের ঠিক কি রকম আচরন করা উচিত। ট্রেডিং করতে গিয়ে যদি কুমিরের আচরনগুলো আপনি মেনে চলতে পারেন, আপনার সফল ট্রেডার হয়ে ওঠার সুযোগ বেড়ে যাবে অনেকাংশেই। কুমির যেভাবে শিকার করে, ট্রেডিং করতে গিয়ে যদি ওভাবে আমরা ট্রেড করি, তাহলে আমরা আরও ধৈর্যশীল হয়ে উঠতে পারবো। কুমির খুব দ্রুত সবকিছু শিখে ফেলতে পারে যেটা ট্রেডিং করতে গেলে আমাদের অবশ্যই একটি বড় গুন হওয়া উচিত। কুমির বুঝতে পারে কখন তার ঝুঁকি নেয়া উচিত নয়, কোন শিকারটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কখন শিকারটিকে আক্রমন করলে সফলভাবে তাকে শিকার করা যাবে, তার জন্য যত সময়ই অপেক্ষা করতে হোক না কেন, কুমির তা করে। এবং শেষে যদি মনে করে যে না এই শিকারটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে পিছিয়ে আসে। ফরেক্স ট্রেডারদের ঠিক একই গুনটি অর্জন করা উচিত। ট্রেড করার সময় আপনাকে ঝুঁকি বুঝতে হবে, বুঝতে হবে কোন ট্রেডটি নেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। আবেগের বসে ট্রেড না নিয়ে অপেক্ষা করতে হবে সঠিক পয়েন্ট থেকে ট্রেড নেওয়ার জন্য, যাতে ঝুঁকিহীন ভাবে ট্রেড নেওয়া সম্ভব হয়, এবং লাভও বেশী করা সম্ভব হয়। শেষমেশ যদি অপেক্ষা করে দেখা যায় যে ট্রেড বিপরীতে যেতে পারে, তবে জোর করে ট্রেড না নিয়ে ট্রেডিং থেকে বিরত থাকতে হবে, এবং ভালো ট্রেডের সুযোগ খুঁজতে হবে।



ভেবে দেখুন, আপনি যদি কুমির হতেন, আর যদি বুঝতে একজন বন্দুকওয়ালা মানুষকে ক্ষেতে গেলে তার বন্দুকের গুলি খেয়ে মরার সুযোগ আছে, আপনি কি ভাগ্য পরীক্ষা করতেন? অবশ্যই করতেন না, কারণ ভাবতেন পেটে যতই খুধা থাকুক, আগে প্রান বাচিয়ে নেই, বেচে থাকলে অনেক খাওয়া যাবে। কিন্তু ট্রেডার হয়ে ট্রেড করার সময় বেশিরভাগ ট্রেডারই কিন্তু এরকম ভাবে না। তারা ভাবেন না যে আগে অ্যাকাউন্ট টিকিয়ে রাখি, তাহলে ভালো ট্রেডিংয়ের সুযোগ পেলে ভবিষ্যতেও অনেক ট্রেড করতে পারবো। আমরা সামনে যা পাই তাই কখেতে চাই বলে টিকে থাকতে পারি না ফরেক্সে।



কুমিরের কথা ভেবে দেখুন। সে বিশাল একটি প্রাণী। বেচে থাকার জন্য তার প্রোটিনযুক্ত খাবার দরকার। কুমির কিন্তু ছোট ছোট পুঁটিমাছ শিকার করার চেষ্টা করে তার এনার্জি নষ্ট করে না। সে বড় শিকারের অপেক্ষায় থাকে, কিন্তু নিরাপদ শিকার খোঁজে। অনেক ফরেক্স ট্রেডারই ছোট ছোট স্ক্যাল্পিং করে অল্প অল্প লাচ করার চেষ্টা করেন, কিন্তু স্ক্যাল্পিং ট্রেডগুলো বিপরীতে চলে গেলে বিশাল লস করে ফেলেন। দেখা যায় একজন ট্রেডার ১০টি স্ক্যাল্পিং ট্রেড করে ৯০ পিপস লাভ করলো, আর একটি স্ক্যাল্পিং ট্রেড হুট করে বিপরীতে চলে গিয়ে ১০০ পিপস লস করিয়ে দিলো। তাই আপনি কুমিরের মত বুঝে শুনে মার্কেটে বড় ট্রেড নিয়ে বড় ধরনের লাভ করতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে। আপনাকে ট্রেড করতে হবে কম, কিন্তু ভালো কয়েকটি বড় ট্রেড করতে পারলেই তার লাভ দিয়ে আপনার পুষিয়ে যাবে। কুমিরের মত ভাল ট্রেডের সুযোগের অপেক্ষা করবেন, পুঁটিমাছ মার্কা স্ক্যাল্পিংয়ের সুযোগ দেখে নিজেকে বিভ্রান্ত করবেন না। কুমির যখন একটি মানুষ, কুকুর বা ক্যাঙ্গারু খাবে মজা করে, আপনি তখন আরাম করে ২০০-৩০০ পিপস লাভের একটি ট্রেড বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতে যাবেন। কুমিরের কাছ থেকে অপেক্ষা করার পদ্ধতি শিখে নিতে পারলে, ফরেক্স মার্কেটে আপনার সাফল্য অবশ্যম্ভাবী।



অনেক ট্রেডার সপ্তাহে ২০টি ট্রেড করেন। কিন্তু কুমিরমার্কা ট্রেডার সপ্তাহে ৩-৪টি ভালো ট্রেড করেন। হিসেব করলে দেখা যাবে সপ্তাহশেষে কুমিরমার্কা ট্রেডারদেরই লাভের পাল্লা অধিকাংশ সময় ভারী হয়। একটি ট্রেড ওপেন করার পর সেটি বন্ধ করার সেরা সুযোগ খুঁজবেন, ভাববেন কখন ট্রেডটি বন্ধ করলে ভালো পরিমাণ লাভ করা সম্ভব হবে। ৫০ পিপস লাভ করে খুশিতে ট্রেড বন্ধ না করে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করুন মার্কেট আসলেই কোনদিকে যেতে পারে এবং কত সর্বোচ্চ নিরাপদ প্রফিট আপনি নিতে পারবেন।



কুমিরদের আরেকটি বৈশিষ্ট্য হল তাদের সাফল্যের হার অনেক বেশী। তার মানে হল কুমির যদি কোন শিকারকে ভালোভাবে টার্গেট করে, সেই শিকারের নিস্তার পাওয়ার সুযোগ খুব কমই বলা চলে। আপনি কি এমন একজন ট্রেডার হতে চান না? বুঝে শুনে এমন ট্রেডই টার্গেট করুন, যা থেকে আপনার লাভ হওয়ার সুযোগই বেশী হবে। কুমির যেমন ভাগ্য পরীক্ষা করে না শিকার করতে গিয়ে, আজন থেকে আপনিও যদি ট্রেডিংয়ে ভাগ্য পরীক্ষা করা বন্ধ করে সঠিক শিকারে মন দিতে পারেন, লাভের হার অনেক বেড়ে যাবে। কুমির কিন্তু তার শিকারকে নিয়ন্ত্রন করতে পারে না, কিন্তু সে নিজেকে, নিজের মনকে নিয়ন্ত্রন করে পারফেক্টভাবে শিকারকে ধরে ফেলে। আমরাও আমাদের ফরেক্স মার্কেটকে নিয়ন্ত্রন করতে পারবোনা। কিন্তু আমরা যদি নিজেদের লোভ, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রন করতে পারে, তবে লাভবান ট্রেড করা অনেক সহজ হয়ে যাবে।



কুমির খুব দ্রুতই ঝুঁকি বুঝতে পারে, এবং ঝুঁকিপূর্ণ শিকার থেকে দূরে থাকে। এবং ভবিষ্যতে আর সে ধরনের শিকার করার চেষ্টা করে না। তারা খুব দ্রুতই শিক্ষা গ্রহন করে। ফরেক্স ট্রেডিং করতে গেলেও আপনি যখন মার্কেটে ঝুঁকি বুঝতে পারবেন, বা একভাবে ট্রেড করে লস করবেন, তখন পরবর্তীবার সেই ধরনের ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ঝুঁকি থেকে বিরত না থেকে ভাগ্য পরীক্ষামুলক ট্রেড করলে আপনি একদিন না একদিন অ্যাকাউন্ট শুন্য করবেনই করবেন। কুমির যেমন প্রানের ঝুঁকি নেয় না, আপনিও ট্রেডিং অ্যাকাউন্টের ঝুঁকি নেয়া বন্ধ করুন।



কুমিরের আরেকটি গুন তারা পরের শিকারটির জন্য তাদের শক্তি সঞ্চয় করে। যেহুতু তারা বড় শিকার করে, তাই অনেকদিন তাদের আবার না খেলেও চলে। তাই তারা শক্তি সঞ্চয় করে পরবর্তী শিকারের জন্য এবং সুযোগসন্ধানী থাকে। আপনি এভাবে একটি ভালো ট্রেড করতে পারলে পরবর্তী ভালো ট্রেডের অপেক্ষায় সুযোগসন্ধানী থাকবেন। দুর্বল ট্রেডের সুযোগ দেখলেই লাফিয়ে পড়বেন না। যেহুতু একটি ভালো ট্রেড করে ভালো লাভ করে ফেলেছেন, এবার একটু অপেক্ষা তো করাই যায়। ভালো আরেকটি ট্রেডের সুযোগ পাওয়ার জন্য সময় নিন। তাড়াহুড়ার কিছুই নেই। মার্কেটে সব ভালো লাভ করার সুযোগ যে কাজে লাগাতেই হবে এমন কোন কথা নেই।

 কুমির সকল পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে হবে। এবং আসল কথা হল ট্রেড করতে গেলেও আপনার একই গুনটি থাকা উচিত। মার্কেটে একেক সময় একেক পরিস্থিতি থাকলে। কখনো মার্কেট অনেক শান্ত থাকে, কখনও অনেক অশান্ত। কখনো লাভ করা বেশ সহজ হয়, কখনও মার্কেট উল্টাপাল্টা আচরন করে। তাই আপনাকেও এরকম পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে। সব মার্কেট কন্ডিশনে একই ভাবে ট্রেড করলে কিন্তু চলবে না। ভিন্ন উপায় অবলম্বন করতে হবে। কনফিউশনে থাকলে ট্রেড থেকে বিরত থাকতে হবে। সবসময় বুঝে ট্রেড করতে হবে, যা বুঝবেন না, তা বুঝার চেষ্টা যদি আমরা করি, তবে সাফল্যের হার আমাদের অনেক বেড়ে যাবে। আমরা যদি কুমিরের গুন গুলো বুঝে সেগুলো থেকে শিক্ষা গ্রহন করি, তবে ফরেক্সে টিকে থাকা আমাদের জন্য অনেক সহজ হবে। কুমির যদি সৃষ্টির প্রায় শুরু থেকে এখন অব্দি টিকে থাকতে পারে, আমরা কেন আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট টিকিয়ে রাখতে পারবো না? নিজেকেই প্রশ্ন করুন।


Read More

লাভবান ট্রেডার হয়ে উঠতে কি রকম সময় লাগে?

12:14 AM 0


ফরেক্সে সবাই লাভ করার জন্যই আসেন। কিন্তু সবাই কি ফরেক্স ট্রেডিং শুরু করেই লাভ করা শুরু করে দিতে পারেন? পারেন না। ফরেক্স ট্রেডিং বা যেকোনো বিনিয়োগনির্ভর ব্যবসা করতে গেলে জানার পরিধিকে অনেক বাড়াতে হয়, শিখতে হয় অনেক কিছু। এ শেখাটি কেউ লস করে শিকেন, কেউ অন্যকে দেখে শিখেন, কেউ বা পড়ে শিখেন। একেকজনের শিখতেও লেগে যায় অনেক বছর। কেউ কেউ ৩-৪ বছর ধরে ট্রেড করছেন, কিন্তু শিখে উঠতে পারেননি কিছুই, আবার কেউ কেউ ৬ মাসেই হয়তো পরিশ্রম করে মার্কেটকে ভালভাবে দখলে নিয়ে এসেছেন। নতুন ফরেক্স শিখছেন বা অনেক বছর ফরেক্স ট্রেডিং করে ব্যর্থ সবারই একই জিজ্ঞাসা, কবে লাভবান ফরেক্স ট্রেডার হয়ে উঠতে পারবো। এ লেখায় আপনার সেই প্রশ্নের উত্তর মিলবে।



ফরেক্সে লাভবান ট্রেডার হয়ে ওঠা যায় কিভাবে?



লাভবান ফরেক্স ট্রেডার হতে কতদিন লাগে, এই প্রশ্নের চাইতে একজন ট্রেডারের যেই প্রশ্নটি করা গুরুত্বপূর্ণ তা হল একজন লাভবান ট্রেডার কিভাবে হয়ে ওঠা যায়। সেই লাভবান ট্রেডার হয়ে ওঠার গুনগুলো অর্জন করতে আপনার যতদিন লাগবে, ঠিক ততদিন সময়ই প্রয়োজন হবে আপনার একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে। মনে রাখতে হবে, যেকোনো বিষয়ে সফল হবার পূর্বশর্ত হল সে বিষয়ে প্রচুর অভিজ্ঞতা লাভ। সাফল্যের কোন শর্টকার্ট নেই, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। ফরেক্স ট্রেডিংয়ের মূল সমস্যা হল আপনি ট্রেড করতে গিয়ে আসে-পাশের বিভিন্ন ট্রেডারদের লোভনীয় অফার-স্ক্রিনশট দেখে নিজেকে বিভ্রান্ত করে ফেলবেন। বেশিরভাগ ট্রেডার তাই করেন। তাই ১০০ তলা সাফল্যের বিল্ডিংয়ে বেশিরভাগ ট্রেডার সিঁড়ি রেখে ঝুঁকিপূর্ণ লিফট দিয়ে উঠতে চেষ্টা করে, মাঝ পথে লিফট আটকে যায়। তারপর আবার নেমে আবার সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেন, মাঝে আবার লোভনীয় লিফট দেখে আবার শর্টকার্ট মেরে ওঠার চেষ্টা করেন। কিন্তু লোভনীয় লিফটগুলো কখনোই গন্তব্যে পৌঁছতে পারে না। সাফলের ১০০ তলায় উঠতে হলে আপনাকে সিঁড়ি বেয়েই কষ্ট করে উঠতে হবে। কত সময় লাগবে? তা আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ হল একেকজনের শেখার ক্ষমতা একেকরকম। কিন্তু যারা শর্টকাটে শিখতে গিয়ে এদিক ওদিক লোভে পড়ে বিভ্রান্ত হয়ে পড়েন, তারা ১০ বছর ফরেক্স ট্রেডিং করলেও হয়তো কিছু শিখবেন না, কিন্তু যে সঠিক পথে চেষ্টা করবেন, তিনি হয়তো ৬ মাসেই পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনি কতদিনে একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারবেন, প্রক্রিয়াটি নির্ভর করে পুরোপুরি আপনার নিজের ওপর।

তবে যতই সময় যাবে, আপনার অভিজ্ঞতা ততই বাড়বে, আপনি ততই পরিপক্ক হয়ে উঠবেন। এর কারণ হল বিভিন্ন ধরনের মার্কেট কন্ডিশন এক্সপেরিয়েন্স করা। গ্রিস ক্রাইসিস যে দেখেনি, সে বুঝতোনা যে ইউরো এভাবে দুর্বল হতে পারে, ব্রেক্সিট যেই ট্রেডার দেখেনি, তার পক্ষে বোঝা কঠিন এভাবে পাউন্ড রাতারাতি দুর্বল হতে পারে, ইউরোপ-আমেরিকার নির্বাচনগুলো প্রত্যক্ষ না করলে ফরেক্স মার্কেটে এগুলোর প্রভাব বোঝা কঠিন, এনএফপির বিধ্বংসী মুভমেন্ট না দেখলে ট্রেডারদের পক্ষে বোঝা কঠিন যে একটি নিউজ ডাটা রিলিজ মার্কেটে এভাবে প্রভাব রাখতে পারে। মার্কেটে যে সব কিছুই সম্ভব, কোন প্রাইস লেভেলই যে অসম্ভব নয়, এগুলো বুঝতে হলে মার্কেটের সাথে আপনাকে সময় কাটাতেই হবে।



তবে...



প্রফিট করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানি ম্যানেজমেন্ট। এবং আপনাকে বুঝতে হবে ফরেক্সে একবার লাভ মানেই লাভ না। নিয়মিত লাভ করে যে ট্রেডার, সেই কিন্তু লাভবান ট্রেডার। একবার গ্যাম্বলিং করে বিশাল লাভ করে ফেলেছে, তাকে আপনি লাভবান ট্রেডার বলতে পারেন না। আপনি যদি লাভবান ট্রেডার হতে চান, আপনাকে এমনভাবেই ট্রেড করতে হবে, যাতে নিয়মিত লাভ করতে পারেন। একবার ১০,০০০ ডলারকে ২০,০০০ ডলার বানিয়ে ফেললেন, পরে সেই ২০,০০০ থেকে লস করে আবার ৫০০০ ডলারে চলে আসলেন, আপনি কিন্তু লাভবান ট্রেডার নন। আপনি নিশ্চয়ই চান যে লাভ কম হলেও, লাভটা যেন নিয়মিত হয়। তার জন্য দরকার সঠিক মানি ম্যানেজমেন্ট। ট্রেডটাই এমনভাবে করতে হবে যাতে অ্যাকাউন্টে বড় ধরনের লস না হয়। কারণ অ্যাকাউন্ট শুন্য হয়ে গেলে ট্রেড করবেন কি দিয়ে? এই ব্যাপারটি আমিও অনেক পরে এসে বুঝেছি যে ফরেক্সে লাভবান ট্রেডার হতে চাইলে আগে অ্যাকাউন্ট বাঁচাতে হবে। অ্যাকাউন্ট টিকে থাকলে লাভ এমনিতেই আসবে।



মার্কেট সম্পর্কে আপনার জ্ঞ্যান প্রতিনিয়ত বাড়বে। শিক্ষার কোন শেষ নেই। যতই আমরা শিখতে পারবো, ততই আমাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়বে। কিন্তু তার মানে এই নয় যে নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত না করলে লাভবান ট্রেডার হয়ে ওঠা যাবে না। আবার হুট করেও লাভবান ট্রেডার হয়ে ওঠা যাবে না। অনেক কিছু শিখুন, অনেক কিছু জানুন। সঠিক পথে এগিয়ে যেতে পারলে ১ বছরেই আপনি লাভবান ট্রেডারে পরিনত হতে পারবেন। ১ বছরেই সবাই লাভবান ট্রেডার হতে পারবে তা বলছি না। কিন্তু সঠিকভাবে কিছু বিষয় মেনে চললে, মার্কেট সম্পর্কে আইডিয়া নিতে পারলে সম্ভব হবে। আহামরি প্রফিট করতে পারবেন তা নয়। কিন্তু লসের পাল্লা থেকে লাভের পাল্লায় চলে আসতে পারবেন।



কবে সফল ট্রেডার হয়ে উঠতে পারবো, এটা কোন সঠিক প্রশ্ন নয়। কিভাবে সফল ট্রেডার হয়ে উঠতে পারবো, এটাই সবার প্রশ্ন হওয়া উচিত। এ প্রশ্নের উত্তর পেলেই আপনি নিজেকে আরও উন্নত করতে পারবেন এবং সফল ট্রেডারে রুপান্তর করতে পারবেন। কবে সফল হব, এ ধরনের প্রশ্ন শুধুমাত্র আপনার লোভই বাড়াবে। আর লোভ থেকেই আমরা বেশী বেশী ট্রেড করি, ঝুঁকিপূর্ণ ট্রেড করি, যার ফলশ্রুতিতে আমরা লস করে ফেলি। কবে সফল হব থেকে দৃষ্টি সরিয়ে যদি আমরা কিভাবে সফল হব সেই দিকে মননিবেশ করতে পারি, তবেই সফল হওয়া যাবে।



আগামীকাল প্রকাশিত হবে কিভাবে আপনি এই নতুন বছর ২০১৭ তে একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারেন।

Read More

কিভাবে ২০১৭ তে আপনি একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে পারেন

12:06 AM 0


শুরু হয়েছে নতুন একটি বছর। এক বছর অনেকের কাছে অনেক বড় সময় মনে হয়। সবাই চায় ১ সপ্তাহের মধ্যেই লাভবান ট্রেডার হয়ে উঠতে। কিন্তু এমন করেই হয়তো আপনি গত ২ বছর কাটিয়ে ফেলেছেন। সামনে আরও ২ বছর কাটিয়ে ফেলবেন। কিন্তু এ বছরে যদি আপনি কিছু কাজ মন দিয়ে করতে পারেন, আপনি অবশ্যই লাভবান ট্রেডার হয়ে উঠতে পারবেন। অনেকেই সবসময় একটি প্রশ্ন করেন, তা হল লাভবান ট্রেডার হয়ে উঠতে কি রকম সময় লাগে? এ প্রশ্নের উত্তর আমি গতকালের লেখায় তুলে ধরতে চেষ্টা করেছি। আজকের লেখাটি অনুসারে যদি আপনি এ বছরটি কাটাতে পারেন, তবে ২০১৭ সাল হবে আপনার ট্রেডিং ক্যারিয়ারের একটি সার্থক বছর। লস কাটিয়ে আপনি হয়ে উঠতে পারবেন একজন লাভবান ট্রেডার। যে বিষয়গুলো এই লেখায় আলোচনা করা হবে, তা এমন কোন গোপন সিক্রেট না যে আপনি পেলেই অনেক লাভবান হয়ে যেতে পারবেন। এগুলো আপনি সবসময়ই শুনে এসেছেন, কিন্তু কখনো মনযোগ দিয়ে কাজে লাগাননি। এ বিষয়গুলো প্রায় সকল ট্রেডারই জানে, কিন্তু মানে না। আপ্ন যদি মানতে পারেন সঠিকভাবে, সফলতার কাতারে আপনি চলে আসতে পারবেন।



২০১৭ সালে আপনি একজন লাভবান ট্রেডার হয়ে উঠতে চাইলে আপনাকে কিছু বিষয় মেনে চলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা করতে হবে তা হল নিজের জীবনের নিয়ন্ত্রন আপনার নিজের হাতে ফিরিয়ে নিতে হবে। আমরা বেশিরভাগ মানুষের জীবন এমনি এমনি কেটে যায়। নতুন বছর শুরু হয়, আমাদের অনেক পরিকল্পনা এবং টার্গেট থাকে। কিন্তু কোন ফাঁকে যে বছরটি চলে যায়, আমরা টেরও পাইনা। কিন্তু ফরেক্স ট্রেডিংকে যদি আপনি সিরিয়াসলি নিতে চান, আপনাকে অবশ্যই এবার নিজেকেও সিরিয়াস হতে হবে।



সাপ্তাহিক এবং মাসিক ট্রেডের পর্যালোচনা করাঃ একটি বছরে ৫২ টি সপ্তাহ এবং ১২টি মাস থাকে। আপনাকে যেই কাজটি করতে হবে, তা হল এখন থেকেই আপনি ভালো হোক, বা খারাপ হোক, যেরকমই ট্রেড করতে পারেন না কেন, কোন Excel Sheet কিংবা নোটবুকে তার হিসেব রাখা শুরু করুন। একটি চার্ট তৈরি করতে পারলে ভালো হয়। আমি পরে সময় পেলে একটি Excel Sheet শেয়ার করার চেষ্টা করবো। এই Sheet টি আপনার সামনে থাকলে আপনার যেই সুবিধা হবে, আপনি আপনার নিজের পর্যালোচনা করতে পারবেন। কি কি বিষয় এখানে লিপিবদ্ধ রাখবেন তা বলছি। পুরো হিসাবটি আপনি প্রতি সপ্তাহ এবং প্রতি মাসের জন্য আলাদাভাবে করবেন। প্রথমে আপনি লিখবেন ঐ সপ্তাহ বা মাসে আপনি কত লাভ বা লস করলেন। এর অর্থ হল আপনি যে পরিমাণ ক্যাপিটাল দিয়ে ট্রেড শুরু করেছিলেন ঐ পিরিয়ডটি শুরু হবার আগে, তার থেকে কত লাভ বা লস হল। আপনাকে লিখে রাখতে হবে আপনার সর্বমোট কত পিপস লাভ হল, এবং কত পিপস লস হল। এরপর লিখে রাখবেন যে পরিমাণ লাভ বা লস হল, তা আপনার সর্বমোট ক্যাপিটালের কত শতাংশ? আর হিসাব রাখবেন সেই সপ্তাহ বা মাসে আপনার ড্র-ডাউন কত ছিল, তার মানে মত ক্যাপিটালের কত শতাংশ সেই সপ্তাহ বা মাসে লসে গিয়েছিল। আপনি Myfxbook ধরনের সার্ভিসে আপনার অ্যাকাউন্ট যোগ করে সহজেই এ তথ্যগুলো বের করতে পারবেন। প্রতি সপ্তাহ শেষে যখন পর্যালোচনা করবেন, তখনই আপনি বুঝতে পারবেন সে সপ্তাহে আসলে আপনি কিভাবে ট্রেড করেছেন। পর্যালোচনা করার সময়ই আপনি বুঝবেন আসলে কি মার্কেট আপনার বিপরীতে গিয়েছিল, নাকি আপনিই বেশী ঝুঁকি নিয়ে ট্রেড করে লাভ বা লস করেছেন। এভাবে প্রতি মাসের পর্যালোচনা করবেন, দেখবেন আপনি নিজেই নিজের ভুল ধরতে পারছেন। পর্যালোচনা না করলে কোন বিষয়েই আপনি ইম্প্রুভ করতে পারবেন না। মাস শেষে পর্যালোচনা করলে আপনার ভুলগুলো বের হবে, রিস্ক পারসেন্ট আরও বাড়াতে না কমাতে হবে বুঝতে পারবেন, সবচেয়ে বড় ব্যাপার হল সারা মাস আপনি আসলেই কি করলেন, তা আপনি নিজে বুঝতে পারবেন, যা আসলে জরুরী যদি আপনি একজন নিয়মিত লাভবান ট্রেডার হয়ে উঠতে চান। মনে রাখবেন, আপনার প্রতিদিন লাভ করার প্রয়োজন নেই। আপনি প্রতি সপ্তাহ বা মাস শেষে কত লাভ করলেন তার হিসেব মেলাবেন। এভাবে বড় টার্গেট সেট করলে আপনার ওপর থেকে প্রেসার কমে আসবে।



বুঝে ট্রেড করাঃ সকল ট্রেডারেরই একটি স্ট্রাটেজি মেনে ট্রেডিং করা উচিত। এই স্ট্রাটেজি মানে এটা নয় যে ইন্টারনেট থেকে কারো স্ট্রাটেজি বা ইন্ডিকেটর ডাউনলোড করতে হবে, বা টাকা দিয়ে কোন বড় ভাইয়ের ট্রেড করার পদ্ধতি কিনতে হবে। আপনার ট্রেডিং স্ট্রাটেজি হওয়া উচিত এমন যা আপনি ভালভাবে বোঝেন, এবং সবসময় সেটা মেনে চলে সেই পরিমাণ রিস্ক নিয়েই ট্রেড করবেন। একটি স্ট্রাটেজি ঠিক করার পর সেটা মেনেই ট্রেড করুন। স্ট্রাটেজি থেকে বিচ্যুত হবে না। যদি মনে করেন স্ট্রাটেজি ভালো কাজ করছে না, ট্রেডিং বন্ধ রেখে নতুন স্ট্রাটেজি অনুসরন করার চেষ্টা করুন। হুট করে রিয়েল অ্যাকাউন্টে টেস্ট না করে দীর্ঘ সময় ডেমো করে দেখুন কাজ করে কিনা। নিয়মিত লাভবান ট্রেডার হয়ে উঠতে চাইলে সব বুঝে করতে হবে। প্রতিটি ট্রেডই বুঝে করার চেষ্টা করতে হবে। আন্দাজে সুযোগের সৎব্যবহার করতে গেলে ২-১ বার ভালো লাভ করতে পারবেন ঠিকই, তৃতীয়বার ঠিকই অ্যাকাউন্ট শূন্য হবেই হবে। কিভাবে বুঝে ট্রেড করা যায়, ট্রেডিং চেকলিস্ট ইত্যাদি নিয়ে অনেক লেখা রয়েছে এবং ওয়েবিনার হয়েছে ও হচ্ছে। সেগুলো অনুসরন করলে ভালো আইডিয়া পাওয়া যাবে। এ বছরে আপনার কাজ হবে অনেক কিছু জানা, এবং তার ওপর ভিত্তি করে অল্প একটু বিষয় ভালো করে সিদ্ধান্ত নিয়ে সেরাটি কাজে লাগানো।

মানি ম্যানেজমেন্ট কঠোরভাবে অনুসরন করাঃ নিয়মিত লাভবান ট্রেডার হতে গেলে মানি ম্যানেজমেন্ট শুধু মেনে চললেই চলবে না, কঠোরভাবে মেনে চলতে হবে। দুঃখজনক হলেও সত্যি খুব হাতেগোনা কিছু ট্রেডার এটা মেনে চলতে পারেন। আমিও মাঝে মাঝে এর ব্যতিক্রম করি। এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানি ম্যানেজমেন্ট মেনে না চলার মাশুল দিতেই হয়। ফরেক্সে লাভবান ট্রেডার হতে গেলে আপনাকে টিকে থাকতে হবে, আর মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকলে, আপনি যত বড় মাপের ট্রেডারই হন না কেন, কোন না কোন ভুলে আপনি বিশাল লস করবেনই এবং অ্যাকাউন্ট শূন্য করে ফেলবেন। যদি ভাবেন প্রতি ট্রেডে ২% রিস্ক নেবেন, তাহলে যেন ৫০টি ট্রেড টানা লস করার পরেই অ্যাকাউন্ট জিরো হয়। বেশী রিস্ক নিয়ে ১০ ট্রেডে অ্যাকাউন্ট শূন্য করে ফেললে আপনার পক্ষে লাভবান ট্রেডার হওয়া সম্ভব না। মনে রাখবেন আপনি একদিনের জন্য ট্রেড করতে আসেননি। লোভ কমাতে হবে। মাসে ৫০% লাভের আশা ছাড়তে হবে। বাস্তবসম্মত নিরাপদ লাভের টার্গেট নির্ধারণ করতে হবে। আপনি এটাকে পেশা হিসেবে নিতে চান, তাই দীর্ঘদিন কিভাবে টিকে থেকে লাভ করবেন সেই প্রস্তুতি বা মানসিকতা রাখতে হবে।



মার্কেটে গুজবে কান না দেয়াঃ ফরেক্স কমিউনিটি বা ফেসবুক গ্রুপগুলোতে থেকে আমরা যেমন অনেক সুবিধা পাই, এর অনেক অসুবিধার শিকারও আমরা নিজের অজান্তে হয়ে থাকি। বেশিরভাগ ট্রেডার খুব কনফিউজড থাকে। নিজের অ্যানলাইসিস বা সিদ্ধান্তের ওপর ভরসা থাকে না। হয়তো আপনি মার্কেটকে একভাবে অ্যানালাইসিস করলেন। কিন্তু কোন ওয়েবসাইট বা ফেসবুকে কারো পোস্ট দেখলেন যে মার্কেট উল্টো যাবে। আপনি নিজের অ্যানালাইসিস ক্ষমতা বাদ দিয়ে আরেকজনের কোথায় বিশাল ট্রেড দিয়ে লাভ বা লস করে বসলেন। এগুলো খুব খারাপ। আবার ফেসবুকে দেখলেন এক ভাইয়ের স্ট্রাটেজি খুব লাভ করছে, নিজের সব বাদ দিয়ে তার কাছ থেকে স্ট্রাটেজি কেনার জন্য পাগল হলেন। এগুলো ত্যাগ করতে হবে। বুদ্ধিমান ট্রেডার যা করে তা হল সে সবার কাছ থেকে সব কথা শোনে। তারপর নিজের বিবেক কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেয় কোনটা তার আসলেই করা উচিত। ধরুন আপনি কোথায় কারো একটি পোস্ট পড়লেন যে আজ ডলার এ ব্যাপক ধস নামতে পারে। সাথে সাথে ডলারের বিপরীত ট্রেড না দিয়ে সে বিষয়ে আরও স্টাডি করুন। অসংখ্য ওয়েবসাইটে ভালো ভালো অ্যানালাইসিস এবং আপডেট পাওয়া যায়। সেগুলো পড়ে ব্যক্তিগতভাবে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নিন। আরেকজনের সিদ্ধান্ত যেন আপনার সিদ্ধান্ত না হয়। লস করলেও নিজের যোগ্যতায় লস করুন।



রিল্যাক্স ভাবে ট্রেড করাঃ ফরেক্স ট্রেড করতে গেলে অনেক চাপ নিয়ে ট্রেড করা যাবে না। ১০০টি চিন্তা মাথায় রেখেও ট্রেড করা যাবে না। ফরেক্স করে বাসা ভাড়া দিতে হবে, ভার্সিটির ফিস দিতে হবে, এ ধরনের চিন্তা মাথায় জেঁকে বসলেই দেখবেন ভুল সিদ্ধান্ত আপনি অটোমেটিকভাবে নিয়ে ফেলবেন। প্রত্যাশা কমান, তবে চেষ্টা করতে থাকুন। প্রতিমাসে আগের মাসের থেকে আরেকটু ভালো করার চেষ্টা করুন। অনেকেই দেখা যায় নিজে খুব ভালো ট্রেড করে, কিন্তু কারো কাছ থেকে ইনভেস্ট নিয়ে নিয়ে ট্রেড করতে গেলে উল্টোপাল্টা ট্রেড করে লস করে ফেলে। কারণ তাদের চাপ নিয়ে কাজ করার ক্ষমতা কম, তাই তারা চাপে পড়লে ভুল করে ফেলে। আপনি যদি রিল্যাক্স ভাবে ট্রেড করতে পারেন, দেখবেন আপনার সফলতার হার বাড়বে।



বেশী কিছু করতে হবে না। ওপরের বিষয়গুলো আমরা বুদ্ধি করে এই পুরো বছর যদি মেনে চলতে পারি, তবেই বছর শেষে লাভের হাসি হাসা যাবে। এটা সত্যি যে আপনি যতই টেকনিক্যাল-ফান্ডামেন্টাল জানেন না কেন, এ সকল বিষয় মেনে না চললে আপনার টিকে থাকাটাই কঠিন হয়ে যাবে। আবার কম জেনেও, সঠিকভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন, ফরেক্স থেকে লাভ বের করা সম্ভব হবে। তাই যেটুকুই জানুন না কেন, এভাবে নিজেকে পরিচালিত করুন। প্রতিদিন আরও জানার চেষ্টা করুন। ৩৬৫ দিনই যদি শিখতে পারেন, তবে অনেক কিছু করা সম্ভব হবে। প্রতিদিনের হিসাব রাখলে বছরটাকে অনেক বড় মনে হবে, মনে হবে অনেক কিছু শিখলাম, অনেক কিছু করলাম। প্রতিটি বিষয়ই এখানে সংক্ষেপ করে লেখা হয়েছে। বিস্তারিত কোন জিজ্ঞাসা থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আপনার যেকোনো ফরেক্স সংক্রান্ত প্রশ্নের উত্তর পাবেন বিডিপিপসে। আশা করছি সকলের জন্য সফল একটি বছর হবে এই ২০১৭, এবং আমরা চেষ্টা করে সকলেই লাভবান ট্রেডারে পরিনত হব।
Read More

একজন ফরেক্স ট্রেডারের উদ্দেশ্যে প্রফেশনাল ট্রেডারের পক্ষ থেকে একটি চিঠি

12:00 AM 0
আমি অনেক আনন্দিত আজকে তোমার উদ্দেশ্যে এই চিঠিটি লিখতে পেরে। কারণ ফরেক্স ট্রেডাররা আমার কাছে অনেক কিছু জানতে চাই, যখন মার্কেট তাদের বিপরীতে যায় এবং তারা লসে থাকে। একটি বিষয় মনে রাখা দরকার যখন মার্কেট তোমার ট্রেডগুলোর বিপরীতে যায়, এবং তুমি লস করতে শুরু কর, তখন তুমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর যে তিনি যেন মার্কেটকে তোমার সুবিধাজনক দিকে মুভ করাই এবং তুমি লাভ করতে পার। কিন্তু সেই একই সময়ে আরও অনেক ট্রেডার সঠিক ট্রেড করছে এবং তারা লাভেও আছে। তাদের মধ্যে অনেকেই  সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে থাকে এবং প্রার্থনা করে মার্কেট যেন সেদিকে আরও মুভ করতে থাকে।


তাহলে সৃষ্টিকর্তা কার কথা শুনবে?



সৃষ্টিকর্তা সবকিছুই করে থাকে। সবকিছুরই কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং ব্যবস্থা রয়েছে। ছোট অ্যাটম থেকে শুরু করে বৃহৎ গ্যালাক্সি সবকিছুই কিছু সুনির্দিষ্ট নিয়ম এবং ব্যবস্থায় চলছে। সবকিছুই ঠিকভাবে চলছে কারণ তারা নিয়ম মেনে চলে। গ্রহগুলো সৃষ্টিকর্তাকে প্রতিদিন জিজ্ঞেস করে না তারা কোন পথে চলবে। তাদের কক্ষপথ আগেই ঠিক করা আছে, তাই তারা নিজেদের পথে চলছে নির্দিষ্ট নিয়ম অনুসারে। সৃষ্টিকর্তা যা করাই তাই হয়।



যখন একটি পাথি খাবার সংগ্রহের জন্য বাইরে যাবার প্রস্তুতি নেয় এবং সেই মুহূর্তে বৃষ্টি শুরু হয়, তখন সে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি থামানোর জন্য অনুরোধ করে না। কারণ পাখিটি জানে যে প্রকৃতির নিয়ম অনুসারে বৃষ্টি হবে। সে নিজেকে প্রকৃতির নিয়মের সাথে মানিয়ে নিয়েছে। একটি পাখিকে খুশী করার জন্য প্রকৃতির নিয়ম পাল্টাবে না।



প্রফেশনাল ট্রেডারঃ ফরেক্স মার্কেট এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও ব্যাপারটি একই রকম। তুমি যদি ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে লাভ করতে চাও, তবে তোমাকে ফরেক্স মার্কেটের নিয়ম-কানুন শিখতে হবে। মার্কেট কখনও তোমাকে অনুসরন করবে না, প্রফিট করতে হলে তোমাকেই মার্কেটকে অনুসরন করতে হবে। তুমি যদি কখনও একটি ভুল ট্রেড দাও এবং মার্কেট তোমার বিপরীতে চলে যায়, সৃষ্টিকর্তার কাছে মার্কেটের দিক পরিবর্তনের জন্য প্রার্থনা করনা কারণ সৃষ্টিকর্তা তা শুনবে না। কারণ এটা তোমার ভুল। তোমাকে অবশ্যই সঠিক নিয়ম এবং বিষয়গুলো শিখতে হবে এবং মেনে চলতে হবে।



প্রফেশনাল ট্রেডারঃ তুমি যদি প্রতি ট্রেডে তোমার কতটুকু মানি রিস্ক নেয়া উচিত এই অজ্ঞতার কারণে লস করে অ্যাকাউন্ট জিরো করে ফেলো, তবে সৃষ্টিকর্তাকে দায়ী করোনা এবং বলোনা যে সৃষ্টিকর্তা তোমাকে পছন্দ করেনা, কারণ যেখানে সবাই লাভ করছে, তুমি একাই লস করছো। সৃষ্টিকর্তা কোন শ্রেণীবিভেদ করি না। যারা নিয়ম মেনে চলবে তারা বিজয়ী হবে। আর যারা নিয়মের বিপরীতে চলবে, তারা তার ফল একদিন না একদিন ভোগ করবেই।



প্রফেশনাল ট্রেডারঃ  যেদিন মার্কেট তোমার বিপরীতে ছিল। তুমি প্রার্থনা করেছিলে যেন মার্কেট তোমার দিকে ঘুরে যায় এবং তাই হয়েছিল। (এর কারণ এই নয় যে সৃষ্টিকর্তা মার্কেটকে তোমার পছন্দের দিকে ঘুরিয়ে দিয়েছি, সৃষ্টিকর্তার ইশারাই মার্কেট তার নিয়ম মতই মুভ করেছে). তুমি তোমার লস কাটিয়ে উঠেছিলে এবং আবার ভুলে গিয়েছিলে। তুমি ভুলে গিয়েছিলে যে তুমি বারবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলে যেন মার্কেট তোমার পক্ষে যায়। তুমি এটাই প্রতিজ্ঞা করেছিলে যে যদি একবার লস রিকভার হয়ে যায়, তুমি জীবনে আর কখনও এই ভুল করবে না, বেশি রিস্ক নিবে না এবং নিয়ম মেনেই ট্রেড করবে। কিন্তু যখনই তোমার লস রিকভার হয়ে গেল, তুমি আবার ভুলে গেলে, তোমার প্রতিজ্ঞাকে ভুলে গেলে এবং বারবারই সেই একই ভুল করলে। বারবার এরকম করার থেকে, নিয়ম মেনে চলা এবং বিষয়গুলো শিখে নেয়াই তোমার জন্য ভাল ছিল।

প্রফেশনাল ট্রেডারঃ যদিও তুমি সব নিয়ম মেনে চল এবং সব বিষয়গুলো শিখে ফেলো, হয়তো তুমি কয়েক বছর ট্রেড করার অভিজ্ঞতা অর্জন করে ফেলবে, তবুও তোমার লস হতে পারে। কিন্তু এটা গ্রহনযোগ্য। তোমাকে বাঁচানোর জন্য স্টপ লস নামের একটি জিনিস রয়েছে। সবকিছুর মধ্যে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। শুধু ফরেক্সে নয়, প্রকৃতিতেও নানা ধরনের স্টপ লস রয়েছে যা কিনা অনেকেরই চোখে পড়ছে না। তুমি যদি তোমার একটি মাত্র ভুলের জন্য তোমার অ্যাকাউন্টের সকল মানি নষ্ট করতে না চাও, তবে তোমাকে স্টপ লস ব্যবহার করতে হবে। স্টপ লসটি অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে এবং তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে তুমি সঠিক জায়গাতেই স্টপ লস ব্যবহার করছ। প্রাইস স্টপ লসের কাছে চলে আসলে বারবার তা পরিবর্তন করোনা।



প্রফেশনাল ট্রেডারঃ সবশেষে, তুমি যদি ফরেক্স ট্রেডিং বা অন্য কোন ব্যবসা করে প্রফিট করতে সক্ষম হও, তবে তোমার আয় থেকে কিছু অংশ ভাল কাজে এবং গরিবদের কল্যাণে ব্যয় করো। যদিও তোমার ভুলের কারণে মার্কেট যদি তোমার বিপরীতে চলে যায়, সৃষ্টিকর্তা তা তোমার দিকে ঘুরিয়ে দিবেনা, কিন্তু তুমি যদি তোমার আয় থেকে গরিব এবং অসহায় মানুষদের সাহায্য কর, সৃষ্টিকর্তা তোমাকে একজন ভাল ফরেক্স ট্রেডার হতে সাহায্য করবে যে কিনা প্রয়োজনীয় বিষয়গুলো জানবে এবং প্রয়োজনে যথাসম্ভব নিয়মগুলো মেনে চলবে। যারা সৃষ্টিকর্তাকে ভুলে যায়না, সৃষ্টিকর্তা কখনই তাদের ভুলেনা, এবং সবসময় তাদেরকে সাহায্য করে, যারা সৃষ্টিকর্তার সন্তুস্টির জন্য অন্যদের সাহায্য করে। অন্যদের ভাল করার চেষ্টা করে এবং সৃষ্টিকর্তাও  তোমার ভাল করবে। অন্যদের সাহায্য কর, এবং যখন তোমাকে সাহায্য করার মত কেউ থাকবে না, তখন সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করার জন্য অবশ্যই থাকবে।



===================================

লেখকঃ তানভীর TM এডিট করেছি আমিঃ দুলাল।

Read More

Wednesday, March 29, 2017

একটি সহজ সরল স্ট্রাটেজি

11:57 PM 0
নিয়মিত প্রফিট করতে চান?

তাহলে চলুন শুরু করা যাক।


১। আপনি Price Action নিয়ে কাজ শুরু করে দিন আজ থেকে।

২। গুরুত্ব পূর্ণ Candle Stick Formaton গুলো কি আপনার মুখস্থ আছে? দেখলে কি সাথে সাথে চিনতে পারেন? আমি নাম গুলো বলে দিচ্ছি বাকিটা গুগলকে জিজ্ঞাসা করুন।

Bullish Engulfing, Bearish Engulfing, Bullish Harami, Bearish Harami, Hammer, Hanging Man, Shooting Star, Dark Cloud Cover, Piercing Pattern,  Inverted Hammer, Gravestone Doji, Dragon fly Doji, Long Legged Doji, Morning Star, Evening Star, Three white shoulders, Three Black Crows. Tri star, Harami Cross, Bearish Kicking, Tweezer Top, Tweezers Bottom. এগুলো প্রিন্ট আউট করে একটি বই বানিয়ে দিনে ২-৩ বার পড়ুন প্রতিদিন যতক্ষণ আপনার মুখস্থ না হয়। হয়ে গেলে এবার MT4 ওপেন করে যে কোন Time Fram-এ আপনার যে কারেন্সি পেয়ার পছন্দ সেটাতে Back Test করুন এখন থেকে আগের ৬ মাসের চার্ট দেখুন ও Chandlestick Formation গুলো খুজে বের করুন।



আমি ২৩ টার মত ক্যন্ডেল ফরমেশান এর নাম উল্লেখ করেছি এখানে। আপনার হয়ত সবগুলো পছন্দ নাও হতে পারে আবার হয়ত ২-১ টা খুব পছন্দ হয়ে যাবে। ওকে, তাতেই হবে! বেশি শিখতে গেলে তালগোল পাকাতেই পারে। KISS এর মানে তো আমরা সবাই জানি

Keep It Simple Stupid! কিন্তু যে ২-১ ক্যন্ডেল ফরমেশান আপনি শিখবেন; শিখতে হবে ভালভাবে। যতক্ষণ না পুরোপুরি পান্ডিত্য আর্জন করনে আপনি। ট্রিলিয়ন ডলার এর এই Forex মার্কেট থেকে যদি আপনি তিল পরিমানও নিতে পারেন তাহলে আর আপনাকে পায় কে! তাই পরিশ্রম ও পড়ালেখা একটু করতেই হবে বিকল্প কিছু নাই। ধরে নিলাম আমার দেয়া ২৩ টা ক্যান্ডেলস্টিক এর মধ্য থেকে আপনার Bearish Engulfing Pattern টা পছন্দ হয়েছে। তাহলে চলুন শুরু করি এটা দিয়ে ট্রেড কিভাবে করবেন। একটা কথা বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র SELL ORDER নিয়ে কাজ করব।



সেল অর্ডারঃ

১। দেখে নিন মার্কেট UP Trend-এ আছে কিনা?

২। Bearish Candlestick Formation হয়েছে কিনা?

৩। টেক প্রফিট= ৪০ পিপ্স।

৪। স্টপ লস =২০ পিপ্স।

৫। চার্ট ১ ঘন্টার হলে ভাল হয়।



শর্তঃ ১। Take Profit হিট করার আগে ট্রেড Closed করা যাবে না।

    ২। আপনি যত লটে-ই ট্রেড করেন না কেন, একটানা ২০ ট্রেড লস করলেও(জানি হয়ত হবেনা) যেন আপনার ব্যালেন্স ফাঁকা না হয়। তারপরও আপনি যেন আরও ২০টা ট্রেড করতে পারনে।

চলুন দেখি কি হতে পারে...

প্রতি মাসে যদি ৩টি মেজর কারেন্সি পেয়ার(EUR/USD,GBP/USD,USD/JPY) ১ ঘন্টার চার্ট নিয়ে কাজ করেন তাহলে প্রতি মাসে কমপক্ষে ৪০ টা Bearish Engulfing Formation খুঁজে পাবেন।

এবার যদি ৪০ টা ট্রেড এর ৫০% ট্রেড লস হয় তাহলে লস হবে ২০ টা ট্রেড-এ। আর ৫০% ট্রেড প্রফিট হয় তাহলে প্রফিট হবে ২০ টা ট্রেডে।



২০  x ২০= -৪০০ পিপ্স।

২০ x ৪০= +৮০০ পিপ্স।

নেট লাভ=+৪০০ পিপ্স।

এক মাস ডেমোতে ট্রাই করে দেখুন কি হয়। চাইলে আমাকেও জানাতে পারেন।আমিও শিখছি, শিখতে চাই আপনার কাছ থেকেও। আরিফ আহমেদ (WildCat), ০১৯৪৫৬০৬৮৬৫

বাংলা লিখা একটু কঠিন মনে হয়, ভুল হলে মাফ করবেন। ধন্যবাদ সবাইকে।
Read More

খুবই কার্যকরী একটি নিউজ ট্রেড স্ত্রেটিজি

11:54 PM 0
স্ত্রেটিজিঃ হাই ইমপ্যাক্ট নিউজ রিলিজ এর ২ মিনিট আগে কারেন্ট মার্কেট প্রাইস থেকে ১৫ পিপ্স উপরে বাই স্টপ আর ১০ পিপ্স নীচে সেল স্টপ (কন্সিডার ৫ পিপ্স স্প্রেড নিউজ এর সময়)। দুটাতেই ১০/ ১২ পিপ এস এল। কোন টিতে টি পি থাকবে না কিন্তু,  ট্রায়াল স্টপ ২/৩ পিপ্স (২০/৩০পয়েন্ট)  থেকে ১০/১২ পিপ্স ও পরে এটাকে আরও বারিয়ে ৫০ পিপ্স পর্যন্ত করতে পারেন ট্রেনড বুঝে। ট্রিগার করার আগ পর্যন্ত সবসময় পেনডিং এন্ট্রি গুলো ড্রেগিং করে পজিসন টা নিরাপদ দুরত্তে রাখার চেষ্টা করবেন যেন শুধু মাত্র স্পাইক এই ট্রিগার হয়। যদি বাই ট্রিগার করে তাহলে সেল পেনডিং টা ক্লজ করে দিবেন। আর যদি সেল ট্রিগার করে তাহলে বাই পেনডিং টা ক্লজ করে দিবেন। অর্থাৎ প্রথম স্পাইক টাই ধরবেন । আর যখন প্রফিট এ ট্রায়াল স্টপ ধরবে, সাথে সাথে ট্রায়াল স্টপ অফ করে দিয়ে অথবা পরিবর্তন করে ইচ্ছা মত টার্গেট সেট করতে পারেন। যদি সেই সুযোগ পান, তাহলে ১০/১২ পিপ্স এস এল এর বিপরীতে ১০০/১৫০ এমন কি ২০০ পিপ্স পর্যন্ত পেয়ে যেতে পারেন । ০.২০ লট ব্যাবহার করলে ২০/২৫ $ এর রিস্ক নিয়ে আপনি যদি ১০০ পিপ্স ধরতে পারেন তবে ২০০ $ আর যদি ট্রেনড পেয়ে যান, ২০০ পিপ্স ধরতে পারলে তো কোন কথায় নাই এক ট্রেড এই ৪০০/৫০০ $ । এমন সুযোগ মাসে দু এক বার পাওয়া যায়।

ট্রায়াল স্টপঃ আপনি যদি মনে করেন লাভ কম হলেও চলবে কিন্তু লস এর সম্ভাবনা যেন খুব কম থাকে, তাহলে  ট্রায়াল স্টপ ২/৩ পিপ্স(২০/৩০পয়েন্ট)দিবেন, এটাতে এভারেজ ১০/২০ পিপ্স পেতে পারেন(নির্ভর করে নিউজ এর ইমপ্যাক্ট এর উপর)। আর এই সিস্টেম এ যদি আপনি ১০/১২ পিপ্স লস এর রিস্ক নিতে পারেন তাহলে ট্রেনড ধরার সুযোগ পেতে ট্রায়াল স্টপ ১০/১২ পিপ্স দিতে পারেন, এটাতে ১০০/২০০ পিপ্স পর্যন্ত পেতে পারেন(নির্ভর করে নিউজ এর ইমপ্যাক্ট ও ট্রেনড এর উপর)।

রিস্ক মেনেজমেনটঃ স্লিপেজ একটা ঝুকি এখানে। বড় লট ব্যাবহার করলে তাই বড় ধরনের ঝুকি থাকে।

মানি মেনেজমেনটঃ ১০০০ ইউ এস ডি  বেলেন্স এ ০.১০ থেকে ০.২০ লট ব্যাবহার করতে পারেন।

সতর্কতাঃ প্রথমে ডেমো তে এপ্লাই করে দেখেন, সম্পূর্ণ টা বুঝে রিয়েল এ করবেন।

ব্রকারঃ এক্সিকিউসন টাইপ:  মার্কেট এক্সিকিউসন অবশ্যই। এই ট্রেড করার জন্য রিয়েল এন ডি ডি / এস টি পি প্লাটফর্ম (বোনাস ছাড়া সারভার ) প্রয়োজন ।

পরামর্শঃ আপনি ৬০ থেকে ১০০ কি মি স্পিড এ গাড়ী চালাতে পারেন, এই সিস্টেম এর জন্য আপনাকে আগে কমপক্ষে ৩০০ কি মি স্পিড এ গাড়ী চালাতে শিখতে হবে যদি এই রেস এ আপনি জিততে চান। রেস এর সময় সবাই কিন্তু খুব স্পিড এ থাকবে , আপনার সামনে, পিছনে, ডানে, বামে সবাই খুব স্পিড এ চলবে। সুতরাং, খুব খেয়াল কারন সামনে শেয়াল পিছনে দেয়াল (লল)

বিঃ দ্রঃ  যদি না বুঝে কোন লস করেন এর জন্য আপনি ই দায়ী থাকবেন, অন্য কেও (আমি) নয়।

যোগাযোগঃ যে কোন গঠনমুলক সমালোচনা ও পরামর্শের জন্য ফোনঃ 01611250871
facebook: https://www.facebook.com/hirakibul ; email: rokibfx@gmail.com ; skype: rkb_bd
Read More

Tuesday, March 28, 2017

11:23 AM 0
ফরেক্স কি, শিখতে কোথায় যাব? কতদিন লাগবে? কত টাকা আয়ের গ্যারান্টি? কত ইনভেস্ট করতে হয়? ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব? প্রফেশন হিসেবে কেমন, সবাই কি পারবে? এই সবকিছু একটু বুঝিয়ে বলেন।– ট্রেডার , নন-ট্রেডার সবার জন্য।
মুল আলোচনায় যাওয়ার আগে হালকা একটু জেনে নেয় ফরেক্স কি এর কি কি সুবিধা আছে এবং প্রফেশন হিসেবে এটা কেমন হতে পারে। বিষয়টা আসলে শেয়ার করছি অনেকজানার ভেতর সামান্য অজানার তাগিতে, বেশ কদিন ধরে একটা প্রশ্ন ফেইস করছি অনেকে ফরেক্স, ফরেক্স শব্দটা শুনতে শুনতে বিরক্ত, যে ফরেক্স শিখতে কোথায় যাব? অনেকে অনেক ধরনের সুবিধার কথা বলছে, কেউ কেউ বলছে ট্রেনিং করলে নিশ্চিত আয়, আবার এটাও অনেকে বলছে মাসে ৫০,০০০-৭০,০০০ টাকা সহ আনলিমিটেড আয়ের ব্যবস্থা ,আবার এমন কাউকে শো করছে যারা নাকি প্রতিমাসে ১,০০,০০০(এক লক্ষ) টাকার চেয়ে বেশী ইনকাম করে ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে। সব মিলিয়ে বিষয়টা অনেকের কাছে এখনো অস্পষ্ট। তাই আমার ফরেক্স ট্রেডিং এর অভিজ্ঞতা এবং উপরোক্ত সমস্যা ও সম্ভাবনাগুলোর যথাযথ সমাধানের চেষ্টায় এই অভিপ্রায়। আশা করছি আপনাদের ফরেক্স ট্রেডিং অভিজ্ঞতা ও শেয়ার করবেন। তাতে করে মিনিমাম একটা লাভ যে নতুনরা মিসগাইড হবে না।
ফরেক্স কিঃ
নতুন ভাবে মনে হয় কাউকে বোঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।
ফরেক্স শিখতে কোথায় যাব?
খুব সহজ উত্তর হল কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আসুন এইবার একটু গভীরে যায়। ট্রেনিং সেন্টারে গিয়ে ফরেক্স শিখলে কেমন হয়। বর্তমানে আমাদের দেশে মোটামুটি সব ফরেক্স ট্রেনিং সেন্টারের সাধারণ ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং ফি ৮,০০০-১০,০০০ টাকার মধ্যে। সময় ২-৪ সপ্তাহ। ভালো। কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে হলে ট্রেনিং আর কোন বিকল্প নেই। নিজে নিজে সবাই সব কিছু পারে না। ট্রেনিং সেন্টারের এই এক মাসের ট্রেনিং এ আপনি ফরেক্স ট্রেডিং রাজ্য একটু পা দিলেন এখন বাকি কাজ আপনার, নিয়মিত অধ্যায়ন এবং চেষ্টায় আপনাকে একজন ট্রেডার রুপে গড়ে তুলতে পারে। সে জন্য দরকার লম্বা একটা সময় নিয়ে অনুশীলন শুরু করা। আর এই কাজটি করতে আপনি ট্রেনিং সেন্টারে জেতে বাধ্য নন, আপনি চাইলে নিজে নিজে বিষয়টা আয়ত্তে আনতে পারেন। তবে রেডিমেইড হলে সময়টা কম লাগে। খেয়াল করুন প্রথমত ফরেক্স কোন ডাক্তার দ্বারা বানানো কোন বড়ি নয় যে এক নিমিষে গুলিয়ে গেয়ে নিলেন অথবা এমন কোন প্যাকেজ নয় যে এক মাসের মধ্যে সব বুঝে গেলেন। ফরেক্স হল একটা “ লং টাইম লার্নিং প্রসেস ফর লাইফ টাইম এন্ড লাইভ আর্নিং ”। অল্প বিদ্যা যেমন ভয়ংকর তেমনি সামান্য কদিনের প্রচেষ্টায় বিষয়টি আয়ত্তে আনার চিন্তাও তেমনি ভয়ংকর। তাহলে আপনি
কিভাবে শুরু করবেন?
স্টেপ ১ #
আপনি প্রথমে দেশি-বিদেশি (বাংলাভাষায় ফরেক্স ট্রেনিং এর লেসন পেতে
ফরেক্স ক্যাম্পাস অথবা বাংলা ভাষায় ফরেক্স শিখার সম্পূর্ণ লেসন ভিত্তিক
বইটি এবং ইংরেজি লেসন এর জন্য www.babypips.com ) যেকোন একটা সাইট মার্ক করেন তারপর প্রতিদিন নির্দিষ্ট একটি সময় বের করেন আপনার রেগুলার রুটিন থেকে তারপর একটু একটু করে স্টাডি শুরু করেন মনে রাখবেন তাড়াতাড়ি করতে গিয়ে লোড নিবেন না। জোর পূর্বক কিছু আয়ত্তে আনার চেস্টা করবেন না। আপনি যদি সময় কে সময় দেন তাহলে সময় আপনাকে সময় দিবে। আপনার স্টাডি কে তিনটি ভাগে ভাগ করে নিন নয়ত তালগোল পাকিয়ে ফেলতে পারেন (বিগেনিং, প্রফেশনাল এবং এডভান্সড এই তিনটি লেভেলে).
স্টেপ ২ #
স্টাডি চালিয়ে যেতে অনেক বিষয় অনেক সময় অস্পষ্ট থাকতে পারে সেই ক্ষেত্রে ফোরামে (www.bdforexpro.com) আপনার সমস্যাটি বা যে বিষয়টি বুঝতে পারছেন না তা জিজ্ঞেস করুন। অনেক অভিজ্ঞ ট্রেডার আছে যারা আপনার সমসাটির ভালো সমাধান দিতে পারবেন।
স্টাডির যখনি ডেমো ট্রেডিং অধ্যায় শেষ করে ফেলবেন তখন থেকেই ডেমো প্র্যাকটিস শুরু করেন। আর পাশাপাশি চালিয়ে যেতে থাকুন আপনার নিয়মিত স্টাডি। নিয়মিত স্টাডি যেভাবে ফিক্সড করেছেন সেভাবে ডেমো ট্রেডিং প্র্যাকটিসটা ফিক্সড করবেন।
স্টেপ ৩ #
ধরে নিলাম আপনার ব্যাসিক স্টাডি কোর্স শেষ এখন আপনি মোটামুটি ট্রেড বোঝেন এবং ট্রেড করতে পারেন। তাহলে এখন কি করবেন।
আসলে এখনি আপনি ডিসিশন নিবেন আপনার দ্বারা কি আসলেই ট্রেড সম্ভব? এতদিনের ফরেক্স শেখার অভিপ্রায় কতটা আপনাকে আনন্দ দিতে পেরেছে কিংবা যতটুকু ফরেক্স করেছেন তাতে আপনি কতটুকু হ্যাপি? নিজে নিজে এই প্রশ্নের উত্তরটা নিয়ে নিন, যদি আপনার উত্তরটা হয় আপনি বেশ উপভোগ করছেন এবং এই প্রকার আর্নিং কনসেপ্টটা আপনাকে বেশ আনন্দ দিচ্ছে তাহলে আমি বলব আপনি ফরেক্স করবেন বলে ডিসিশন নিতে পারেন। এবং আপনার পরবর্তী স্টেপ শুরু করুন। আর যদি এতোদিনের প্রচেষ্টায় আপনি নিজেকে এই প্রকার আরনিং সিস্টেম এর সাথে কোপ করাতে পারছেন না, কিংবা বিশয়টা আপনার ঠিক বোধগম্য হচ্ছে না, আপনি ঠিক আনন্দ পাচ্ছেন না তাহলে আমি বলব আপনি জোর করে কিছু করতে যাবেননা, আপনাকে বুঝতে হবে এই প্রকার আর্নিং আপনার জন্য সুইটেবল না, আপনি আর জোর করে বেশিদুর চেষ্টা না করে আপনার পছন্দের অন্য কোন ব্যবসা করুন। কারন প্রথম অবস্থায় যতটুকু বুঝেছেন অন্তত আশা করি অতটুকু বুঝে গেছেন যে এটা একটা আর্ট আপনি যত ভালো-ভাবে আনন্দের সাথে সময় দিতে পারবেন আপনি তত তাড়াতাড়ি সফল হতে পারবেন। তাই আপনার এসেসমেন্ট পিরিয়ড যেহেতু পজিটিভ না তাহলে আপনি এই প্রকার ব্যবসার চিন্তা বাদ দিন। কারন সবাইকে দিয়ে সব কিছু হয় না এটা আপনি ভালো ভাবে জানেন।
স্টেপ - ৪ #
ঠিক আছে ধরে নিলাম আপনি ডিসিশন নিয়েছেন আপনি ট্রেড করবেন। তাহলে এখন সময় এসেছে নিজেকে মুল ট্রেডার রুপে তোলার। আপনি স্টুডেন্ট কিংবা, চাকুরীজীবী। আপনার স্বাভাবিক কাজকর্মের বাইরে প্রতিদিন ১-২ ঘন্টা সময় বের করে নিন যেহেতু বিষয়টাতে আপনি বেশ আগ্রহি এবং ইনজয় করছেন।
এইবার হল আপনার দ্বিতীয় এসেসমেন্ট: - আমি খুব করে ভালো লাগার প্রতি মনোযোগ দিচ্ছি, কারন জোর করে করা কাজের ফলাফল ভালো হয় না। এইবার আপনার স্বাভাবিক কাজকর্ম ঠিক রেখে সম্পূর্ণ অপশনাল একটি বিষয় হিসেবে ফরেক্স প্র্যাকটিস করুন, অতিদ্রুত এই মার্কেট থেকে রিটার্ন আশা করতে যাবেন না। অতিরিক্ত একটি বিষয় হিসেবে এগুতে থাকেন এক পর্যায়ে আপনি যখন আবিষ্কার করবেন না আপনি ভালো ট্রেড করছেন এবং আপনার ৪-৬ মাসের রেগুলার অনুশীলন যদি আপনাকে সার্বিকভাবে পজেটিভ রেজাল্ট দেয় তাহলে আপনি ইনভেস্ট আর কথা চিন্তা করতে পারেন।
স্টেপ - ৫ #
মুলত আপনি এখন জেনে গেলেন যে ফরেক্স ট্রেডিং এর অনেক গুলো ফর্মুলা এবং অনেক স্ট্রেটিজি আছে। তেমনি আপনি আরো জানলেন যে একেকটি বিষয় দিয়ে একেকভাবে স্ট্রেটিজি তৈরি করা যায়। কিন্তু সবগুলো বিষয় দিয়ে একসাথে আবার ট্রেড করা সম্ভব নয়। তাই এখন আপনার কাজ হল ডিসিশন নেওয়া যে কোন স্টাইলে রেগুলার ট্রেড করবেন। আপনি জানেন যে মুলত ট্রেড করার ফর্মুলা তিনটাঃ
টেকনিক্যাল এনালাইসিস
ফান্ডামেন্টাল এনালাইসিস
এবং ক্যান্ডেলস্টিক এনালাইসিস ।
মুলত বেশিরভাগ ট্রেড হয়ে থাকে টেকনিক্যাল এনালাইসিস স্ট্রেটিজিতে এবং এই স্ট্রেটিজিই সবচেয়ে বড় এবং সময় সাপেক্ষ।
স্টেপ - ৬ #
ধরে নিলাম আপনি টেকনিক্যাল এনালাইসিস স্ট্রেটিজিতে ট্রেড করবেন বলে স্থির করলেন তাহলে এইবারকার লক্ষ্য হল টেকনিক্যাল টার্মস গুলো শেখা। আপনি ইতিমধ্য জেনে গেছেন যে ট্রেন্ড পাওয়ার ট্রেডিং এর জন্য বিশেষ পদ্ধতি হল ট্রেন্ড সনাক্ত করে ট্রেড করা সেই জন্য অনেক অনেক টুল এবং স্টাডি করতে হবে আপনাকে। আর তাই শুরু করে দিন বিভিন্ন প্যাটার্ন ড্রয়িং, অ্যান্ডস্ট্যান্ডিং এবং এক্সিকিউশন । এতে করে প্যাটার্ন সম্পর্কে আপনার ভালো ধারণা চলে আসবে তারপর এডভান্স পিভট পয়েন্ট এবং ফিভনাসি রিট্রেসমেন্ট নিয়ে কাজ শুরু করে দিন
স্টেপ - ৭ #
এই স্টেপে আপনি আরো একধাপ এগুবেন চার্ট নিয়ে, এতক্ষণ পর্যন্ত আপনি জেনে গেলেন প্যাটার্ন ড্রয়িং পূর্বক তাকে নিশ্চিত করতে হয় কিভাবে ফিভনাসি দিয়ে। এখন মুলত সেই কাজটি আবার করবেন আগের চেয়ে বেশী স্ট্রেনথ নিয়ে। চলে আসুন
Trading Classic Chart Patterns ধরে, মুলত বইটী ফলো করার মাধ্যমে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে চার্ট প্যাটার্ন গুলো কতদুর কাজ করে কতটা ইফেক্টিভলি বিভিন্ন মার্কেট সিচুয়েশনে। আপনার রেফারেন্সে ভালো কোন চার্ট প্যাটার্ন বই থাকলেও সেটা ফলো করতে পারেন। মুলত উদ্দেশ্য একটাই। চার্ট প্যাটার্ন শেখার সাথে সাথে সবগুলো প্যাটার্ন একসাথে মাথায় নিতে যাবেন না এতো করে ভয়ংকর অবস্থা হতে পারে। তাই সামান্য কয়েকটা প্যাটার্ন আয়ত্তে আসার পর এগুলো দিয়ে নিজে নিজে ৪-৫ টা স্ট্রেটিজি দাড় করান এবং ডেমো ট্রেডিং এর মাধ্যমে এদের ট্রেডিং সাকসেস মার্ক করুন। এইভাবে এগুতে থাকুন।
স্টেপ – ৮ #
এইবার একটু সহজ স্বচ্ছ পথে এগুই , ইনডিকেটর MACD নিশ্চয়ই পেয়েছেন, একেবারে মামুলি ভাবার দরকার নাই এই ইনডিকেটরটাকে, কারন আপনি হয়ত জানেন না এই ইন্ডিকেটরের কত পাওয়ার, আপনি জেনে খুশি হবেন অনেক অনেক এক্সপার্ট ট্রেডার যারা ফরেক্স থেকে অনেক বেশি টপ ইনকাম করছেন তাদের প্রিয় ট্রেডিং স্ট্রেটিজি কিন্তু MACD কে নিয়ে। তাই প্যাটার্ন যখন বুঝে নিয়েছেন এইবার MACD এর সাথে একটু মাথা খাটিয়ে স্ট্রেটিজির সুচনা করুন এবং নিয়মিত ট্রেড করুন। মনে রাখবেন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য হাজার হাজার স্ট্রেটিজি পাবেন সবগুলোর রশাতলে যদি নিজেকে ফেলেন তাহলে আপনার আর ট্রেড করতে হবে না, তাই এতো স্ট্রেটিজি এক্সপার্ট হওয়ার দরকার নেই।
স্টেপ - ৯ #
আপনি অনেকদুর চলে এসেছেন এখন এতদূর পর্যন্ত যখন এসেছেন তাহলে নিশ্চয় ট্রেডও ভালো করছেন। তাহলে আপনি জেনে রাখুন যে আপনি দ্বিতীয় এসেসমেন্টেও পাশ করেছেন সো ফরেক্স আপনি করতে পারেন। এটা ফাইনাল। এখন সময় এসেছে এক্সপার্ট হওয়ার। সেটা কিভাবে সম্ভব? আসলে বিষয়টা খুব বেশী কঠিন নয় আপনার জন্য। এক্সপার্ট ট্রেডিং মানে কি? এটা কি কোন পদক বা কোন স্বীকৃতি? এক্সপার্ট ট্রেডিং হল আপনি ভালো ট্রেড করেন আপনার ম্যাক্সিমাম ট্রেডই প্রফিট করে এবং আপনি মার্কেট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন এবং মার্কেট ভলাটিলিটি বুঝেন এবং সেই মতে ট্রেড করতে পারেন। এখন এই সব গুলো বিষয় কিন্তু আপনি এক রকম এনালাইসিসে পাবেন না, আপনাকে সেইজন্য জ্ঞান রাখতে হবে কারেন্সি ফলিং এবং রাইসিং ইস্যু সম্পর্কে যা আপনি ফান্ডামেন্টাল এনালাইসিসে অনেকটুকু পেয়ে যাবেন, মনে রাখবেন ফান্ডামেন্টাল এনালাইসিস মানে কিন্তু শুধু ইকোনমিক ক্যালেন্ডার রিড করতে পারা নয় বরং কি কি কারনে কারেন্সি ফ্লাকচুয়েট হয় তা ও জানা অর্থাৎ ইকোনমিক ডাটা পয়েন্ট সম্পর্কে জ্ঞান রাখাকে বুঝায়। তাই বুঝতে পারছেন আপনার টেকনিক্যাল এনালাইসিসের সাথে সাথে ফান্ডামেন্টাল এনালাইসিস কতটা জুরুরি।
আসুন এইবার আরেকটা কমন এনালাইসিস সম্পর্কে জানতে হবে আপনাকে, নিজেকে যদি ফরেক্স এক্সপার্ট রুপে গড়ে তুলতে চান। সেটি হল ক্যান্ডেলস্টিক এনালাইসিস । একেবারে মামুলি ভাবার দরকার নেই ক্যান্ডেলস্টিক এনালাইসিসকে কারন অনেক ভিন্ন নেগেটিভ মতামত আছে ক্যান্ডেলস্টিক ভিবিন্ন প্যাটার্ন সম্পর্কে আমি নিজেও অস্বীকার করছি না, তবে কিছু ফর্মুলা দিতে পারি যাতে করে আপনার ট্রেড সাকসেস হতে পারে, খেয়াল করুন যখন আপনি টেকনিক্যাল এনালাইসিস করে ট্রেডে ঢুকতে জান তখন যদি সাথে সাথে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ও একটু মিলিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা নেগেটিভ হওয়ার কথা নয়। এখন হয়ত মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বা ভাবছেন এতো এনালাইসিস করতে করতেতো আর ট্রেড ই করা হবে না, প্রারতপক্ষে এখন এমন মনে হলেও আসলে ব্যাপারটা তা নয়। কারন আপনি বিভিন্ন এনালাইসিস সম্পর্কে যখন ভালো ধারনা নিয়ে আসবেন তখন একটা অর্ডারে বিভিন্ন এনানলাইসিস দিয়ে অর্ডারকে পজেটিভ করা কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র তাই খাবড়াবেন না বস।
স্টেপ - ১০ #
হ্যাঁ, আপনি অনেক কিছুই জেনে গেছেন ফরেক্সে। তো এখন কি আর তাহলে শেখার কিছু নাই? শুধুই ট্রেড করবেন আর বেশী বেশী ডলার কামাতে থাকবেন? আমি আপনার স্বাদটাকে গুড়িয়ে দিচ্ছি না, তবে একটু মনে করিয়ে দিতে চাইছি যে ফরেক্স ট্রেডিং মার্কেট সারা বছর এক রকম থাকে না, আপনি যে স্ট্রেটিজিতে এখন ট্রেড করে প্রফিট নিচ্ছেন সেই একই স্ট্রেটিজি কিন্তু আরেকটি সময় অর্থাৎ বছরের অন্য আরেকটি মাসে সেই কাজ নাও দিতে পারে বা পুরোপুরি আপনার টার্গেট ফিল নাও করতে পারে কিংবা ট্রেড আপনার অর্ডারের বিপরীতে চলে যেতে পারে। তাহলে সারা বছর ট্রেড কিভাবে করবেন? নো-টেনশন বস ! আমি এমন বললে ও সব সময় এমন ঘটে না তবে একেবারে যে ঘটেনা তা কিন্তু নয় তাই একটু সাবধান করে দিলাম। এই ক্ষেত্রে সিমপ্লি আপনি সারা বছরকে তিনটা ভাগে ভাগ করে ফেলুন। যেমনঃ
অক্টোবর-জানুয়ারি,
ফেব্রুয়ারি-মে
এবং জুন-সেপ্টেম্বার।
খেয়াল করলে কিংবা ভালো ট্রেডিং এক্সপিরিয়েন্স হয়ে গেলে নিজেও ধরে ফেলতে পারবেন যে সারা বছরে মার্কেট যতই ভালো বা খারাপ থাকুক না কেন ৩-৪ টি টাইম সার্কেল আর বাইরে রিয়াক্ট করে না। তাই বাৎসরিক চার্ট ধরে আইডিয়াটা নিয়ে ফেলুন। হাঁপিয়ে উঠেছেন এতো সব স্টেপ ক্লিয়ার করতে করতে, আসলে আপনি তো বস একদিনে এগুলো করতে যাবেন না এবং পারবেনও না। তাই শেখার মাঝখানে যদি কিছুটা হলেও ক্লান্তি এসে যায় কিংবা একটু করে বিরক্তি কাজ করে তাহলে একটা শর্ট ব্রেক নিয়ে নেন, কারন বিরক্তির শিক্ষা আপনাকে আরো বিরক্ত করে ফেলবে তাই, রিফ্রেশ হয়েই আবার শুরু করেন তবে প্রতিদিন সামান্য করে এগিয়ে গেলে বিরক্ত হওয়ার কথা নয় বরং কিউরিসিটি আরো বেড়ে যাবে। কারন ফরেক্স হচ্ছে একটা টোটাল আর্ট যেখানে আপনার মেধার একটা চরম মূল্য পাওয়া যায়।
অবশ্য এতদূর আশার আগেই আপনি আপনার সাধ্যমত এমাউন্ট ইনভেস্ট করে অনেক অনেক ট্রেড করে ফেলেছেন আশা করি, তারপর ও রিকমন্ডিশন হিসেবে বলতে চাই, ভালো রিটার্ন চাইলে ভালো ইনপুট দিতে হবে। আমি বলছি না আপনি ৫০০,১০০০,২০০০ বা ৫০০০ ডলার দিয়ে ট্রেড শুরু করতে হবে শুধু বলতে চাই আপনি ট্রেড বুঝে গেছেন তাই আপনার সব দিক চিন্তা করে আপনার মত করে ইনভেস্ট করুন, হতে পারে সেটা $১০০০০ বা তারও বেশী। আপনার সব এনালাইসিস আর পাশাপাশি ইনভেস্টটা একটা বিরাট ফেক্টর, হ্যাঁ, আপনার কাছে হিউজ এমাউন্ট থাকতে পারে ইনভেস্ট করার মত কিন্তু আপনাকে ব্যাবহার করতে জানতে হবে রিস্কফ্রী ভাবে। আর আপনি যখন আমার আলোচনার এই পর্যায় পর্যন্ত শেখা শেষ করে ফেলতে পারবেন তাহলে আমি সিউর আপনাকে আর বলে দিতে হবে না আপনাকে কত ইনভেস্ট করতে হবে।
ইনভেস্ট ছাড়া কি ট্রেড করা সম্ভব?
উত্তরটা আমি খুব সিমপ্লি দিতে চাই, ইনভেস্ট ছাড়া ট্রেড করা সম্ভব নয় বস ! যখন এই মার্কেটে আছেন তখন শুনে থাকতে পারেন যে ফরেক্সের বিভিন্ন সাইট আছে যেখানে পোস্ট করলে বোনাস ডলার দেয় যা দিয়ে ট্রেড করতে পারা যায় কিংবা কোন কোন ব্রোকার তাদের ব্র্যান্ড প্রোমোশনের জন্য ৫-১০ ডলার বোনাস দিয়ে থাকে। বিষয়টা সত্যি, এই সুযোগটা অনেকেই নিয়ে থাকে কিন্তু আপনি একজন প্রফেশনাল ট্রেডার কিংবা ভালো ডিসিপ্লিন এবং আনকন্ডিশনাল ট্রেডিং এর জন্য এমন চিন্তা করার দরকার নেই। বিষয়গুলো অনেকের কাছে অনেক পছন্দের হলে ও প্রকৃতপক্ষে এই উপায়ে ট্রেডিং মানি কালেকশন করতে গেলে মুল ট্রেডিং এর প্রতি আপনার ভালো লাগাটা হারিয়ে ফেলতে পারেন এবং আপনার বিজনেস সেন্টিমেন্টটা হারিয়ে যাবে আর কন্ডিশন অব্লাইজড করতে করতে আপনি বিরক্তই হবেন তাই এই সকল বিষয়ের প্রতি আসক্তি না রেখে সরাসরি ট্রেডে আসুন। এটাকে একটা বিজনেস হিসেবে চিন্তা করুন, সুযোগ সন্ধানী হওয়ার দরকার নেই। আর যেহেতু ব্যবসা-ই করতে বসছেন সো ইনভেস্ট ছাড়া প্রফিট হয় না সেটাতো জানেন, তা-ই মাথায় রাখুন।
যারা এখনো ফরেক্স এর কিছুই জানেন না কিন্তু আমার এই লিখাটা পড়েছেন তাদেরকেও বলছি আশা করছি আপনারা নতুন একটা ব্যবসার কনসেপ্ট পেয়েছেন এখন এই নতুন ব্যবসার জন্য আপনি কিভাবে এগুতে চান আপনার সব কিছু চিন্তা-ভাবনা মাথায় রেখে একটা প্ল্যান করুন ঠিক কিভাবে শুরু করতে চান। নিশ্চয়ই জানেন কোন কিছুর সুন্দর একটা শুরুই হল ঐ বিষয়ের অর্ধেক সমাপ্ত। এখন পর্যন্ত যারা ফরেক্স ট্রেড করে হয়রান, বিরক্ত, লুসার তাদের হিস্টোরি একটু রিসার্চ করুন দেখবেন তারা এলোমেলো ট্রেড করেছে কিংবা রিস্ক ম্যানেজমেন্ট কিংবা মুল বিষয়গুলোর পর্যাপ্ত অনুশীলন ছাড়াই ট্রেড শুরু করেছেন। তাই আপনাদের বলছি স্বাভাবিক আর কয়টা ব্যাবসার মতই এটা চিন্তা করুন, ব্যবসার সফলতার মূলে যেমন রয়েছে কঠিন পরিশ্রম এবং অদ্ধাবসায়। হাঁ ফরেক্স যেহেতু একটি ভিন্ন ধারার ব্যবসা এখানে পরিশ্রম হল আপনার মেধার পরিশ্রম। তাই ব্যবসাটি সবার কাছে গ্রহণযোগ্য নয় এবং সবাই পারে না। অতিমাত্রায় উৎসাহিত হয়ে এক্সিডেন্ট করতে জাবেন না, কিংবা কারো কাছে রাতারাতি বড়লোক হওয়ার মেথড হিসেবে এই ব্যবসাকে চিন্তা করবেন না।
ফরেক্স কি ফুল-টাইম না পার্টটাইম, প্রফেশন হিসেবে কেমনঃ
বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ফুল-টাইম ফরেক্স ট্রেডাররা সারাদিন সময় দিয়ে যে পরিমান ইনকাম করেন পার্টটাইম ট্রেডাররাও তা করতে পারেন। তাছাড়া ফরেক্সের টোটাল ট্রেডারদের ৬৫%+ হল পার্টটাইম ট্রেডার। তাছাড়া ফুল-টাইম ট্রেডাররা খুব ভালো মেন্টাল প্রেসার নিয়ে থাকেন যে কারণে তারা কিছুটা অলস প্রকৃতির হয়ে থাকে। অন্য কিছু খুব একটা তাদের ধারা হয় না হয়ে উঠেনা । শুরুর দিকে ফুল-টাইম হিসেবে নেওয়ার প্রয়োজন নেই। মুলত ফুল-টাইম এবং পার্টটাইম ট্রেডিং এর মুল পার্থক্য হল প্রেসার, আপনি কত বেশী প্রেসার নিতে পারছেন। তাই বিষয়টাকে খুব বেশী জটিল করে না দেখে নিজের সেন্টিমেন্ট অনুসারে এগুতে থাকুন। আপনি ফরেক্স তিন ধরনের ক্যারিয়ারে বেশ ভালো সুবিধা করতে পারেন।
প্রফেশনাল ট্রেডার বা ইন্সটিটিউশনাল ট্রেডার।
ফরেক্স এনালিস্ট বা কারেন্সি রিসার্চার
E.A ডেভেলপার
এছাড়া ও রেগুলেটর এবং এক্সচেঞ্জ ম্যানেজার সহ নানা রকম আকর্ষণীয় পোস্টে অনেক হাই লেভেল জব করতে পারেন।
আপনি দক্ষ ট্রেডিং এ যদি একজন ভালো এনালিস্ট হতে পারেন তাহলে ট্রেডিং ছাড়াও আপনার জন্য আরেকটি বিশাল সম্ভাবনা আছে তা এনালিস্ট হিসেবে কাজ করা। সব ব্রোকারের, ভিবিন্ন ফরেক্স সার্ভিস প্রোভাইডারদের একটি বিশাল সেক্টর হচ্ছে কারেন্সি এনালাইসিস মুলত যে যত বেশী এবং যত ভালো ইফেক্টিভ এনালাইসিস গ্রাহকদের উপহার দিতে পারবে সেই তত ভালো মার্কেট দখল করতে পারবে আর সকল ফরেক্স প্রতিষ্ঠানের লং-জাম্প কিন্তু এই এক বিষয়তে হয়। তাই যদি নিজেকে একজন দক্ষ এনালিস্ট হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে ফরেক্স প্রতিষ্ঠান গুলো আপনাকে লুফে নিবে এবং হাই রাইজ সেলারি দিবে যা হতে পারেন মাসিক ৩-৫ লক্ষ টাকা। আপনি আপনার ঘরে বসেই কাজটি চালিয়ে যাবেন আপনার দায়িত্ব অনুসারে যেভাবে আপনি আপনার ঘরে বসে ট্রেড করেন। তাই এই সেক্টরে সম্ভাবনা অনেক।
ফরেক্স মার্কেটে সফলতার মূল হল আপনার বিষয় হলঃ
ধ্যর্য + বিনম্রতা + শিক্ষা =
সফলতা
তাই অনেকে অনেক সময় নিয়ে ট্রেড করছেন এবং ভিবিন্ন উপায়ে এনালিস্ট স্কিল তৈরি করছেন যেমনঃ চার্ট প্যাটার্ন, পিভট পয়েন্ট, ভিফনাসি রিট্রেস্মেন্ট, এলিয়ট ওয়েভ সহ নানা বিষয়ের গাণিতিক ব্যাখ্যাগুলো নিয়ে রিসার্চ করছেন এবং প্রাইস মুভমেন্ট বোঝার ক্ষমতা অর্জন করছেন। তাই যদি টার্গেট থাকে এনালিস্ট হবেন তাহলে তাহলে প্রথম থেকেই নিজের ট্রেডের ফর্মুলা গুলো নোট ডাউন করে রাখুন আপডেট করুন এবং প্রত্যেকটি স্ট্রেটেজির লজিক গুলোর একটি রুপ দাড় করান এইভাবে এগুতে পারেন। আসলে আপনি কিন্তু এনালিস্ট কারন আপনার প্রত্যেকটা ট্রেডে কিন্তু এনালাইসিস দরকার হচ্ছে যেভাবে আপনি ট্রেডে ঢুকেন। তাই বিষয়টার প্রতি সব সময় জোর দিন । অনুশীলন করতে করতে এক পর্যায়ে আপনি পেয়ে যাবেন আপনার টার্গেটেড এরিয়া। তবে ঐ অবস্থানে পৌছাঁতে আপনাকে ৩-৫ বছর বা তার ও বেশী সময়ের একটা মাইল ফলক অতিক্রান্ত করতে হবে নিয়মিত অধ্যায়নের সাথে । তাই স্বাভাবিক ভাবেই কয়েকবছর ট্রেড করতে থাকুন ঐ সব বিষয়গুলো’র মাধ্যমে।
কিছু স্ট্রেইট কথাঃ মানলে সুফল পাবেন না মানলে দুর্ভোগে পড়তে হতে পারে।
১। লোন করে ট্রেড করবেন না।
২। টার্গেট ফিল করার জন্য ফোর্স ট্রেড করবেন না।
৩। লাইভ ট্রেডে যত টাকা ইনভেস্ট করবেন ঠিক তত দিয়েই ডেমো ট্রেড করুন।
৪। Yes বা No ফাংশনে ট্রেড অর্ডার করবেন না।
৫। মাঝে মাঝে ট্রেড থেকে বিরতি নিন।
৬। কম্পিটিশন করবেন না।
৭। সবগুলো ট্রেডের রেকর্ড রাখুন, পজেটিভ এবং নেগেটিভ ট্রেড কম্পেয়ার করুন। নেগেটিভ ট্রেড পর্যালোচনা করে শুধরে নিন।
৮। পরপর দুটি ট্রেডে পজেটিভ রেসাল্ট পেয়ে ৩ নাম্বার ট্রেডে ভলিয়ম বাড়িয়ে দিবেন না।
৯। মনে না চাইলে ইচ্ছের বিরুদ্ধে ট্রেড করবেন না।
১০। ট্রেড ওপেন করার আগে মিনিমাম ৫ মিনিট চার্ট এনালাইসিস করুন।
Read More

Post Top Ad